1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেফতার সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩, আহত প্রায় ২০০ লক্ষীপুর জেলায় চলতি মৌসুমে ৭১০ কোটি টাকার সুপারি উৎপাদন পূ্বধলায় শিশুর সঙ্গে পাশবিকতা,মাদ্রাসা পরিচালক দুলাল গ্রেপ্তার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন স্বৈরাচার ফেরার পথ খুললে দেশের জন্য ভালো হবে না: প্রধানমন্ত্রী নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শনে আজদু মিয়া, শারদীয় শুভেচ্ছা

জেলেনস্কি যুদ্ধ থামাতে চান না, অভিযোগ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি—এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং এতে ‘বড় ধরনের অগ্রগতি’ হচ্ছে। তবে জেলেনস্কি শান্তি উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

ট্রাম্পের দাবি, ইউরোপের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা পাওয়ায় জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে ঠেলে দিতে পারে—এমন কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

সম্প্রতি রাশিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছেন ট্রাম্প। এর মধ্যে রাশিয়ার ডিজেল সরবরাহের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও রয়েছে। বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়িয়ে দাম কমানোর লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের সিদ্ধান্ত ইউক্রেন ও দেশটির মিত্রদের উদ্বেগ বাড়িয়েছে। এতে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের আরও অবনতি হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প দাবি করেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এর মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে বলে জানান তিনি। তবে তিনি কোন নথিতে স্বাক্ষরের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

এদিকে, আগামী ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টিকে চাপে ফেলতে ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তাঁর দাবি, এসব হামলা বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ও দামের ওপর প্রভাব ফেলছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে মার্কিন ভোটারদের অসন্তোষ নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। এ পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানি নীতি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page