1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অযোগ্যতা, দুর্নীতি ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে অফিসটির সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় জেলা প্রশাসক দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বাইরের লোকজন ও দালালদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানিরও প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

অভিযোগগুলোর সত্যতা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমানকে সঙ্গে নিয়ে ভূমি অফিস পরিদর্শনে যান তারা।

তিনি বলেন, প্রথমে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, কর্মরত কেউই দায়িত্ব পালনে উপযুক্ত নন এবং সরকারি বিধি মেনে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছিল না।

জেলা প্রশাসকের ভাষ্য, সেবাগ্রহীতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অফিসের নথিপত্র ও নামজারির সফটওয়্যার দেখতে চাওয়া হলেও সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক জবাব বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, দাপ্তরিক কাজে চরম অবহেলা, অনিয়ম এবং সেবা প্রদানে ব্যর্থতার কারণেই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page