1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষঃ
৩৫ বছর পর আবার ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা ইরানের হুমকিতে তুরস্ক থেকে গোপনে ছোট বিমানে যুক্তরাজ্যে যান ট্রাম্প সৌরভ গাঙ্গুলী ও স্ত্রী ডোনাকে হত্যার হুমকি, পুলিশের কাছে অভিযোগ বিমানবন্দরে এআই নজরদারি, মুখ শনাক্তেই মিলবে সন্দেহভাজনের সংকেত রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আজ বৈঠক করবে ইসি সাতকানিয়ায় চোলাই মদে আগুন, ৩ জনকে গণপিটুনির পর আটক টিসি পাওয়া সেই স্কুলছাত্রী আবার বিদ্যালয়ে ফিরেছে চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আজ বৈঠক করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক হবে। এতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণসহ সার্বিক চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে এরই মধ্যে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

একাধিক প্রার্থী থাকলে ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর এবার দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে পারে। ১৯৯১ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করেন। তবে ওই নির্বাচনে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদান থেকে বিরত ছিলেন।

এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে জামায়াত নেতৃত্বাধীন জোট প্রার্থী ঘোষণা করার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন।

জোটের প্রার্থী ঘোষণার পর রোববার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে ইসি। এ বিষয়ে সোমবার অনির্ধারিত বৈঠক করে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page