1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ফরিদপুরে আরও এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে ঘুষ নেওয়ার অভিযোগে এক ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত হওয়ার একদিনের ব্যবধানে এবার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের এক ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তার ব্যক্তিগত কক্ষে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। অভিযোগ রয়েছে, ওই অর্থ ঘুষ হিসেবে নেওয়া হয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, টাকা নেওয়ার পর তিনি নিজের আসনে বসেন। একই সঙ্গে তাকে বলতে শোনা যায়, “এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।”

ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ভূমি অফিসে সেবা পেতে ঘুষের সংস্কৃতি বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সরোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগের দিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে এবং বিভাগীয় তদন্ত শুরু করে।

পরপর দুই উপজেলার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ভিডিও প্রকাশের ঘটনায় জেলার ভূমি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে সরকারি সেবার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং দুর্নীতি কমাতে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page