1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে আলোচনায় সহায়তা করবে চীন: প্রধানমন্ত্রীর কার্যালয় ৪২ বছর পর ফিরছে ‘সুপারগার্ল’, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে ভুয়া ক্রোম-টিকটক অ্যাপে ভয়ংকর ‘রকারোলা’ ম্যালওয়্যার, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখর পুরান ঢাকা ‘যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে চীন’—তারেক রহমানকে শি জিনপিং বিশ্বকাপ চলাকালীন ফিফার নিষেধাজ্ঞায় নেপাল, আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বহিষ্কার ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস কপালে পরা যাবে নতুন ‘টেম্পল’ ডিভাইস, নজর রাখবে মস্তিষ্কের রক্তপ্রবাহে আজ পবিত্র আশুরা, শোক-ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চেতনায় দেশজুড়ে ধর্মীয় কর্মসূচি তাজিয়া মিছিল ঘিরে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা, যেসব সড়কে চলাচল নিয়ন্ত্রিত থাকবে

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) প্রধানমন্ত্রীর মিডিয়া উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা পাশে আছি। একই সঙ্গে আহত সকলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সবসময় রয়েছে এবং ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য এই দুর্যোগ মোকাবিলায় শক্তি, সহনশীলতা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে বাংলাদেশ।

উল্লেখ্য, ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে রাজধানীর কাছাকাছি এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং কয়েক সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের অল্প গভীরে সংঘটিত হওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্যোগে অন্তত ২৩৫ জন নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page