1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কালিহাতীতে দুই মিষ্টির দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যের ওজনে অনিয়মের প্রমাণ পাওয়ায় আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি জানান, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাজারে ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page