1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বান্দ্রায় বাসভবনে হামলার অভিজ্ঞতা জানালেন রাবিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬

বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন সম্প্রতি নিজের জীবনের এক আতঙ্কজনক ঘটনার কথা প্রকাশ করেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে একদল উত্তেজিত মানুষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন মাসে হঠাৎ প্রায় ৩০ জনের একটি দল তার বাড়ির সামনে জড়ো হয়। তাদের অভিযোগ ছিল, তার গাড়ি এক নারীকে ধাক্কা দিয়েছে। তবে রাবিনা ট্যান্ডন দাবি করেন, এটি ছিল সাজানো ঘটনা এবং তাকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছিল।

তিনি জানান, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত লোকজন তার গাড়িচালককে মারধর করলে তিনি নিজে বাইরে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং পরে চালককে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান।

অভিনেত্রীর অভিযোগ, এক ব্যক্তি জোর করে তার বাড়িতে ঢোকার চেষ্টা করলে তিনি তাকে বাইরে বের করে দেন। সেই সময় বাড়িতে তার সন্তানরা উপস্থিত ছিল এবং তার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন।

রাবিনা আরও বলেন, ওই পরিস্থিতিতে তাকে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেওয়া হয় এবং তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। বান্দ্রার মতো অভিজাত এলাকায় এমন ঘটনা তাকে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলেও জানান তিনি।

পরে মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে জানায়, অভিযোগ করা দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং রাবিনা ট্যান্ডনের গাড়ি কাউকে ধাক্কা দেয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!