1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

কোনাবাড়ীতে ৪৪ মোবাইল ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪টি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে কোনাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে চুরি হওয়া বিভিন্ন মালামালসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মনজুরুল মণ্ডল ও আশিকুর রহমান বিদ্যুৎ।

পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে চুরি হওয়া মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৪টি মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page