1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘দুঃখজনক’, ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।

তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল যে জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোট (আইওআরএ)-এর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

মুখপাত্র বলেন, ‘বিষয়টি আগেই জানানো হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’

চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: বাসস

সংবাদটি শেয়ার করুন

One thought on "জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরের ঘটনা ‘দুঃখজনক’, ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ"

  1. Does your blog have a contact page? I’m having a tough time locating it but, I’d like to shoot you an email. I’ve got some recommendations for your blog you might be interested in hearing. Either way, great site and I look forward to seeing it develop over time.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page