1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল, সিআইডির প্রধান মোশাররফ হোছাইন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

পুলিশ প্রশাসনে ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। এক প্রজ্ঞাপনে ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মুশফেকুর রহমান (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এপিবিএনের এফডিএমএন কার্যালয়ের ডিআইজি প্রলয় চিসিমকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়ে এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।

বিশেষ শাখার (এসবি) ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসিতে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামানকে র‍্যাবে এবং এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) এ কে এম আক্তারুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরও কয়েকজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপারকে রংপুর, বরিশাল, সারদা পুলিশ একাডেমি, বেতবুনিয়া, এপিবিএন, র‍্যাব, পুলিশ টেলিকম ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রজ্ঞাপনে উল্লিখিত কর্মকর্তাদের বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page