1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

৪ বছরের ভাগ্নিকে বাঁচাতে গিয়ে ১২ বছরের খালার মৃত্যু

হাবিবুর রহমান, নীলফামারী রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে পড়ে যাওয়া চার বছরের ভাগ্নিকে উদ্ধার করতে গিয়ে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারিয়েছে তার চার বছরের ভাগ্নিও।

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের ১২ বছরের মেয়ে মোছা. পাখি আক্তার এবং একই ইউনিয়নের নিজপাড়া (ঝাকুয়াটারী) এলাকার মো. সেলিমুর রহমানের চার বছরের মেয়ে মোছা. সিনহা। সম্পর্কে তারা খালা ও ভাগ্নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিস্তা সেচ ক্যানেলের পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সিনহা ও পাখি। একপর্যায়ে অসাবধানতাবশত সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায় এবং স্রোতে তলিয়ে যেতে থাকে।

ভাগ্নিকে পানিতে ভেসে যেতে দেখে কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য ক্যানেলে ঝাঁপিয়ে পড়ে পাখি। কিন্তু ক্যানেলের গভীর পানি ও প্রবল স্রোতে দুজনই তলিয়ে যায়।

পাড়ে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ক্যানেল থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page