1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতিও আ.লীগের মতো হবে’—সারজিস আলম দিনভর অবরোধ শেষে কর্মসূচি স্থগিত, পরীক্ষা স্থগিত না হলে বুধবার লংমার্চের ঘোষণা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় ভারতের প্রতিক্রিয়া, ‘অবস্থানের পরিবর্তন হয়নি’ শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ব্যঙ্গাত্মক ফেসবুক পেজ, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে প্রচার শুরু ভারতের ২০২৭ শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা একই দিনে শেয়ার কেনা-বেচার অনুমোদন দিল বিএসইসি বান্দরবানে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

‘জনগণের সমর্থন নিয়েই দেশ পুনর্গঠন করতে চাই’: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাসেদুল, বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের রাজনৈতিক শক্তির মূল উৎস জনগণ। জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে দেশ পুনর্গঠন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করে যাবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন সরকার দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ চালিয়ে যাবে। তিনি দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে তিনি কয়েকজন ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীর সঙ্গে কথা বলেন এবং কার্ডের মাধ্যমে তারা কী ধরনের সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে জানতে চান।

এ সময় উপকারভোগী পারুল আখতার জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তার পরিবারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় পরিচালনায় কিছুটা স্বস্তি এসেছে। তিনি আরও বলেন, অনেক পরিবার এখনো এ সুবিধার বাইরে রয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরও অন্তর্ভুক্ত করার আশা করছেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে দেশের সব উপযুক্ত পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়া। আগামী পাঁচ বছরের মধ্যে এ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে এবং নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার হবে বলে সরকার আশা করছে।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য বজায় রেখে সকল নাগরিকের সমান মর্যাদা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে।

অনুষ্ঠানের শেষ দিকে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সবার কল্যাণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গৌরনদী থেকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page