1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

৬ জেলায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ৩০ জুন পর্যন্ত কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতা ব্যবহার করতে পারবেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নিষিদ্ধ সংগঠনগুলোর বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়। পাশাপাশি ২৩ জুনকে কেন্দ্র করে সারাদেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page