1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার মো. আকাশ মাহমুদ দৈনিক কালের কণ্ঠ-এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার, এনপিবির রাজবাড়ী জেলা প্রতিনিধি এবং রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক মাতৃকণ্ঠ-এর পাংশা উপজেলা প্রতিনিধি।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ জানান, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। এ ঘটনার বিষয়ে শনিবার বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন তার ওপর হামলা চালায়, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও মুছে ফেলে এবং তাকে মারধর করে। পরে তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।

আহত ছাত্রপ্রতিনিধি সাগর শিকদার অভিযোগ করেন, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে চলাচলকারী ইজিবাইক চালকদের একটি সিন্ডিকেট রয়েছে। তার দাবি, গত বৃহস্পতিবার পরীক্ষার্থীদের সঙ্গে চালকদের অসংবেদনশীল আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আলোচনা করতে গেলে চালকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page