1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ, ১৩ শিশুকে সাইকেল উপহার

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

শিশুদের মসজিদমুখী করা এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ বাড়াতে চাঁদপুরের হাজীগঞ্জে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। টানা ২৭৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল উপহার দিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন দেশখাগুড়িয়া সমাজকল্যাণ পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে আনুষ্ঠানিকভাবে সাইকেল তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন মেধাবী শিক্ষার্থীকেও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান, মাওলানা আবু বকর, জাহাঙ্গীর আলম, মাওলানা মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে পরিবার, সমাজ এবং এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত জামাতে নামাজ আদায়ের অভ্যাস শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও ইতিবাচক চরিত্র গঠনে সহায়ক হবে বলেও তারা মন্তব্য করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয়, নৈতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page