1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ঢাকাসহ তিন শহরে ‘পিংক বাস’ সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ বাস সার্ভিসে প্রাথমিকভাবে ১৪টি বাস যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি বাস ডিপোতে এ সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার পাশাপাশি নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অঙ্গীকার। কর্মজীবী নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রথম ধাপে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।

পিংক বাস পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এসব বাসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে বাসে ওঠার আগে টিকিট সংগ্রহের সুযোগ পাবেন যাত্রীরা এবং কাউন্টারে অপেক্ষার সময়ও কমবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে।

পিংক বাস সার্ভিস চালু হওয়ায় নারী যাত্রীদের মধ্যেও উৎসাহ দেখা গেছে। তাদের আশা, নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে এ সেবা পরিচালিত হলে কর্মজীবী নারীদের দৈনন্দিন যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page