1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুর্যোগ মোকাবিলায় ঢাকায় প্রস্তুত থাকবে এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ইরানের সামনে দুই পথ, চুক্তি না হলে সংঘাতের সতর্কতা ট্রাম্পের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানোও ঈমানের দাবি এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক বাবার শাসনে রাগ করে বের হওয়া শিশু ৮ দিন পর টঙ্গী থেকে উদ্ধার জ্বালানি সংকটে প্রায় ৩০ ডলারে এলএনজি কিনছে বাংলাদেশ ফাতেহা-ই-ইয়াজদহমে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ইরানের সামনে দুই পথ, চুক্তি না হলে সংঘাতের সতর্কতা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের সামনে দুটি পথের কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছে পুনর্গঠনের সুযোগ, অন্যদিকে চুক্তি না হলে সম্ভাব্য ভয়াবহ সংঘাতের মুখে পড়ার সতর্কতা দিয়েছেন তিনি।

অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরান যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন, কিউবার অর্থনৈতিক পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়েও কথা বলেন ট্রাম্প।

ইরান প্রসঙ্গে কঠোর সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি কী তাদের এমন এক নরকের দিকে ঠেলে দেব, যেখানে টিকে থাকার কোনো সুযোগ থাকবে না। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মহান হওয়ারও কোনো আশা থাকবে না।’

তবে এমন কঠোর অবস্থানের পাশাপাশি ইরানের সঙ্গে শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, নির্বাচন শেষ হওয়ার পরপরই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে।

তার ভাষ্য, ‘তেহরানের জন্য চুক্তিতে রাজি না হওয়ার কোনো যৌক্তিকতা নেই।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পাশাপাশি দুই দেশের আলোচনা স্থবির হয়ে পড়ায় কূটনৈতিক উদ্যোগের গুরুত্বও নতুন করে সামনে এসেছে। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page