1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

ফাতেহা-ই-ইয়াজদহমে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় এ ছুটির তারিখ সংশোধন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশে ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটির তারিখ সংশোধনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় ছুটির তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফলে আগামীকাল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

ফাতেহা-ই-ইয়াজদহম মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, হিজরি রবিউল আউয়াল মাসের ১১ তারিখে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page