1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাজধানীর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া, কাজ করছে ফায়ার সার্ভিস

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ধোঁয়া দেখা যাওয়ার ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তবে সেখানে গিয়ে কার্গো ভিলেজে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

তিনি বলেন, কার্গো ভিলেজের পাশের একটি ময়লার স্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বর্তমানে দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধোঁয়ার উৎস বা কীভাবে এটির সৃষ্টি হয়েছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page