1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সরকারি দফতরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সব দফতরের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রমে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এ ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রশাসনিক কার্যক্রমকে আরও জনমুখী, সহজবোধ্য এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অভ্যন্তরীণ সরকারি নথি, অফিস আদেশ, বিজ্ঞপ্তি, আবেদনপত্র, শংসাপত্র, বিভিন্ন প্রকল্পের নির্দেশিকা, সরকারি ওয়েবসাইট এবং অনলাইন সেবায় বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী হিন্দি ও অন্যান্য স্বীকৃত ভাষা ব্যবহার করা হবে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের মাতৃভাষা বাংলা। তাই প্রশাসনের ভাষাও জনগণের ভাষা হওয়া উচিত। এ উদ্যোগ গ্রহণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শ ছিল বলেও উল্লেখ করেন তিনি।

নতুন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি দফতরগুলোতে বাংলা ইউনিকোডে টাইপিং, বাংলা ভাষায় নথি প্রস্তুত এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভাষাবিদ ও শিক্ষাবিদদের অনেকেই সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, মাতৃভাষায় সরকারি সেবা নিশ্চিত হলে সাধারণ মানুষের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে। তবে তারা মনে করছেন, ঘোষণার পাশাপাশি কার্যকর বাস্তবায়নই হবে এই উদ্যোগের সফলতার প্রধান শর্ত।

সূত্র: ডি ডব্লিউ বাংলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page