1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বাংলাদেশে অফিস খোলার জন্য মেটাকে আমন্ত্রণ ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অপ্রতিমসহ নিরপরাধ শিশু হত্যার বিচার চেয়ে সাতক্ষীরায় মানববন্ধন ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের নতুন প্রতীক নির্ধারণ জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সৌজন্য সাক্ষাৎ সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাউশি অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের কারাদণ্ড

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বীরগঞ্জ থানাধীন কবিরাজের হাট এলাকার আখ সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী/সেবনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ভোগনগর এলাকার আব্দুল গফুরের ছেলে মো. তরিকুল ইসলাম। তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডাবরা জীনেশ্বরী এলাকার আব্দুল গনির ছেলে মো. মুন্না ইসলামকে ৬ মাসের কারাদণ্ড এবং চৌপুকুরিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আবু সাঈদ সোহাগকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page