1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, সিদ্ধান্ত মন্ত্রিসভার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটে অচেতন শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বিনিয়োগে গতি আনতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন, সংসদে বিল পাস লোহিত সাগরের নৌপথ বন্ধে হুথিদের নির্দেশ দিয়েছে ইরান: রয়টার্স সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে আশ্বাস রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, সিদ্ধান্ত মন্ত্রিসভার

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পূর্বের নিয়মে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৩তম বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালন করত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দুটি দিবস একত্রে ১২ আগস্ট উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ সালে প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একই দিনে পালিত হয়।

তবে বর্ষাকালে একসঙ্গে দুটি দিবস পালন করায় যুব র‌্যালি, যুব সমাবেশ ও যুবমেলার মতো কর্মসূচি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। এতে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির ক্ষেত্রেও নানা সমস্যার মুখে পড়েন।

মন্ত্রিপরিষদ বিভাগের মতে, জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে প্রত্যাশিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না। এছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়ে থাকে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং ১ নভেম্বর জাতীয় যুব দিবস পৃথকভাবে উদযাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page