1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই নিহতদের পরিবারকে চাকরি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নিয়োগপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একাত্তরের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশ গঠনে বর্তমান সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, গুমের শিকার এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী মানুষদের কারণেই আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। তারা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তা বাস্তবায়ন করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে। তাদের পুনর্বাসন ও কল্যাণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page