1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন খুলনায় দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, দায়িত্বে ১১ হাজারের বেশি সদস্য

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান চালাচ্ছে।

নিখোঁজরা হলো মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই।

তাদের বাবা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজারসংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ভেসে যায়।

এ সময় মেহেদী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির নিখোঁজ হয়।

ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ধরলা নদীতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া জানান, গোসল করতে নেমেই দুর্ঘটনার শিকার হয় দুই ভাই। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page