1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

মৌলভীবাজার সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, সিলেটে তার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। মূলত ঢাকা থেকে সিলেট হয়ে মৌলভীবাজারে যাতায়াতের জন্যই তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তবে সফরপথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে পারেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি অনুরূপ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে সিলেটে ফিরে সন্ধ্যা সাড়ে ৮টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page