1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

গাজীপুরে সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ মমিনুল ইসলাম, রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন ৮ নম্বর অঞ্চলের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে সড়ক মেরামত কাজের উদ্বোধন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, সরকারের নিজস্ব অর্থায়ন, তহবিল এবং জনগণের করের অর্থ যথাযথভাবে ব্যবহার করে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং সেগুলো ধাপে ধাপে এগিয়ে চলছে।

তিনি বলেন, এলাকার টেকসই ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতেই এ সড়ক মেরামত কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় জনগণকেও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page