1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘বাজেটের পর এবার কোনো পণ্যের দাম বাড়েনি, এটি জনগণের বাজেট’ — প্রধানমন্ত্রী তারেক রহমান সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে জামায়াত আমিরের ব্যাখ্যা চাওয়ার দাবি গাইবান্ধায় গাছে পতাকা টাঙাতে উঠে অচেতন যুবক, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁয় মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যা: দু’জন গ্রেফতার, অস্ত্র ও মোবাইল উদ্ধার শিবির নেতা জিসান আহমেদ বহিষ্কার: প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত নির্বাচনী বক্তব্য ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা কবর জিয়ারতের বিধান ও সুন্নত আমল: ইসলামের দৃষ্টিতে করণীয় ও আদব স্মার্টফোনে ইন্টারনেট ডেটা বাঁচানোর কার্যকর কৌশল

নওগাঁয় মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যা: দু’জন গ্রেফতার, অস্ত্র ও মোবাইল উদ্ধার

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬

নওগাঁয় পুরনো মোবাইলফোন ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায়ী শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত দুইটি মোবাইলফোন, একটি মোটরসাইকেল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে নওগাঁ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার ভীমপুর পাঠাকাটা এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে জয়নুল (৩৫) এবং মান্দা উপজেলার সতীহাট শ্রীরামপুর এলাকার এরশাদ আলীর ছেলে আশরাফুল (২৬)। নিহত শফিকুল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ সুপার জানান, গত বৃহস্পতিবার সদর উপজেলার বারমাসি বিলের কচুরিপনার নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে শহরের একটি এলাকা থেকে জয়নুলকে গ্রেফতার করা হয়। পরে মান্দা উপজেলা থেকে আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জয়নুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পুরনো মোবাইলফোন ও ইলেকট্রনিকস পণ্যের ব্যবসায় শফিকুল ইসলাম লাভবান হওয়ায় তার প্রতি লোভ ও ঈর্ষা থেকে হত্যার পরিকল্পনা করা হয়। এ ঘটনায় জয়নুল, আশরাফুল এবং আরও এক সহযোগী মিলে গত ৭ জুন মান্দার সুতিহাট এলাকায় পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, ৮ জুন শফিকুলকে ভীমপুর কলেজ মোড়ে ডেকে নেওয়া হয়। পরে তাকে দুটি মোটরসাইকেলে করে বারমাসি বিলের পারঘাটি সেতু এলাকায় নেওয়া হয়। সেখানে দড়ি দিয়ে গলায় টান দিয়ে তাকে হত্যা করা হয়। এরপর মৃত্যু নিশ্চিত করতে পানিতে ডুবিয়ে কচুরিপনার নিচে লাশ ফেলে রাখা হয় এবং তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল এবং সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page