1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যথাযথ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে অনিয়ম ও জবাবদিহিতার অভাব দূর করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতালের ক্ষেত্রে শুধু প্যাথলজি বিভাগের নয়, পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, নবজাতকদের জন্য প্রয়োজনীয় নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত না করা, পর্যাপ্ত চিকিৎসক না থাকা এবং ভেন্টিলেশন সুবিধার ঘাটতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ঘটনার সময় শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের উপস্থিতি পাওয়া যায়নি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে নার্সদের পক্ষ থেকেও প্রয়োজনীয় সাড়া দিতে বিলম্ব হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

মন্ত্রী আরও বলেন, অল্প সময়ের ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। এ কারণে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আইন অমান্য করে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি দায় এড়াতে পারবে না। স্বাস্থ্যখাতে অনিয়ম, অবহেলা ও দায়িত্বহীনতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page