1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উত্তর বন্দর ব্লাড ডোনেশন গ্রুপের ৬ষ্ঠ বর্ষপূর্তি, কোরআন বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পলাশবাড়ীতে দুর্নীতির অভিযোগ করায় মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের স্কুলে কিশোরের গুলি, নিহত ৩ শিশু ও শিক্ষক তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ শুরু শারদীয় দুর্গোৎসব ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, জড়িতদের ধরতে অভিযান

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের তেলনজিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধ নিয়ে লেখালেখি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে আলিফ উতরাইল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page