
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। তবে নিজেদের ব্যাটিংয়ে এখনো স্বস্তিতে নেই স্বাগতিকরা। ম্যাচে লড়াইয়ে টিকে থাকতে তৃতীয় দিনে ভালো রান তোলার বিকল্প নেই তাদের।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হয়। দিন শুরুতে ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮৮ রান।
তৃতীয় দিনের শুরুতেই আক্রমণে শামার জোসেফ ও জোমেল ওয়ারিক্যানকে নিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেইস। অন্যদিকে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে নেওয়ার চেষ্টা করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়।
দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে কমছে দুই দলের রানের ব্যবধান। সিলেট টেস্টে লড়াইয়ে ফিরতে এই জুটির দিকে তাকিয়ে বাংলাদেশ।