1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২৩ দিনেই ১৩৪ কোটি, কোন সিনেমা জানেন? ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার এশার পর ঘুম, ফজরে এসে দেখলেন মসজিদ নেই শাহজালালে স্বর্ণ চোরাচালান: বাহক ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা দাতা সংস্থাগুলোর নজরে বাংলাদেশ, ছাড়াচ্ছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখা যাবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ নিবন্ধন পেল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লে. কর্নেল মতিউর রহমান: মোজাফফর মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২২

হেলথ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ৯৬৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯২২ জন এবং হাম আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে মোট ২০ হাজার ৬৯ জনের।

এ ছাড়া হাম ও এর উপসর্গ নিয়ে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page