1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বোর্নিও দ্বীপের কাছে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে United States Geological Survey

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯.৮ কিলোমিটার।

ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছে ইউএসজিএস। পাশাপাশি U.S. Tsunami Warning Center জানিয়েছে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, এই ভূমিকম্পের কিছু সময় পর থাইল্যান্ডেও স্থানীয় সময় ভোরে ৬ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের খবর দিয়েছে GFZ German Research Centre for Geosciences

উল্লেখ্য, বোর্নিও দ্বীপ বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ, যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনেই—এই তিন দেশের মধ্যে বিভক্ত।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!