1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলায় আসাদুর রহমান কিরণ, তার পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, অবরুদ্ধ করা এসব ব্যাংক হিসাবে মোট ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

এদিন দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুর রহমান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।

দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এসব হিসাবে অর্থ জমা রেখেছেন।

এ ছাড়া অনুসন্ধানে দেখা গেছে, যেকোনো সময় এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এজন্য ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!