1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

চলতি সপ্তাহেই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এ বছর মোট ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবেন।

অধিদফতরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক কামরুন নাহার জানান, নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৭০০ জন ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি এবং ৩১ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পাবেন।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড–এর পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, বৃত্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বৃত্তির কোটা বণ্টনের আদেশ পাওয়া গেছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুতই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করা হবে।

গত ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফল বর্তমানে প্রক্রিয়াজাত করছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৫ জানুয়ারি বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অধিদফতর সূত্র জানায়, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে এককালীন ৫৬০ টাকা এবং মাসে ৪৫০ টাকা করে বৃত্তি পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বছরে ৩৫০ টাকা এবং মাসে ৩০০ টাকা হারে বৃত্তি পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী দুই বছর এই সুবিধা পাবেন।

অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!