1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আজ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

চীনের রাজধানী বেইজিংয়ে আজ (শুক্রবার) দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে ইতিবাচক ফলাফল আসবে বলে সরকার আশাবাদী।

মাহদী আমিন আরও বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও বহুমাত্রিক ও গভীর হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—সব ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চার দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। সকালে তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের জাতীয় জাদুঘর পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে।

সফর শেষে শুক্রবার বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ২৪ সদস্যের সফরসঙ্গী দল।

উল্লেখ্য, গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ জুন রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে ইতোমধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং তিস্তা প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page