1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খালে, নিহত ১, আহত অন্তত ১০

মামুন, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সেলফি পরিবহনের একটি বাস। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অন্য একটি বাসকে ওভারটেক করার সময় বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনায় আহত ১০ থেকে ১২ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

ওসি হারুন অর রশিদ বলেন, সামনের চাকা ফেটে যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page