1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
৬ জেলায় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, ৩০ জুন পর্যন্ত কার্যকর ১১ বছর পর আসছে নবম পে-স্কেল, জুলাই থেকে কার্যকর হওয়ার ঘোষণা শাহজালাল মাজারের নতুন দানবাক্সে ৪ দিনে ১৭.৫৩ লাখ টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার ইসলাম ধর্ম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এস্পোসিতো আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জেলায় বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ ২০২৮ সালের পর প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাকবেন না: ববি হাজ্জাজ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পুত্রজায়ায় বাংলাদেশ–মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠক, শ্রমবাজারসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা সিন্ধু পানি ইস্যুতে উত্তেজনা, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের

নাসিরনগরে আর্জেন্টিনা–ব্রাজিল সমর্থন বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা চললেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দেখা গেছে ভিন্ন চিত্র। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থনকে বয়কটের আহ্বান জানিয়ে সেখানে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সদর এলাকার কলেজমোড়ে ‘নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে একজন মাওলানার নেতৃত্বে ২০–২৫ জন শিক্ষার্থী মিছিলে অংশ নেন। তারা বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও আরবি লেখা সাদা পতাকা বহন করেন। মিছিলটি কলেজমোড় থেকে শুরু হয়ে শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল—“এই দ্বীন আমার, জমিন আমার, লা ইলাহা ইল্লাল্লাহ।” পাশাপাশি আরও লেখা ছিল—“কাফেরদের খেলা, কাফেরদের পতাকা, কাফেরদের জার্সি কখনও মুসলমান যুবকদের আদর্শ হতে পারে না।”

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিভিন্ন এলাকায় পতাকা টানানো, শোভাযাত্রা ও দলভিত্তিক উৎসবও সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে নাসিরনগরের এই মিছিলকে স্থানীয়রা একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।

তবে মিছিলটির আয়োজক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণ পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page