1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আজ মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেলের খসড়া

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন কার্যকর করার প্রস্তাব রয়েছে। তবে বাড়তি মূল বেতন একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। ওই সুপারিশ অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এ পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে। তবে বর্ধিত বেতন ধাপে ধাপে পরিশোধ করা হবে বলে জানা গেছে।

অবশ্য নতুন পে-স্কেল কখন এবং কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার বিকেল সাড়ে ৫টায় মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদন পেলে এরপর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। প্রজ্ঞাপন জারি হতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

নতুন বেতন কাঠামোয় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর প্রস্তাব রয়েছে। এর আগে সচিব কমিটি দুই অর্থবছরে পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করলেও চূড়ান্ত খসড়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page