1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জামালপুরে বিচারক দম্পতির বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পাটোয়ারী, ময়মনসিংহ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

জামালপুর পৌর শহরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় হীরার আংটি, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ জুন) রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল এবং দেওয়ানগঞ্জের সিভিল জজ নুসরাত জেরিন জেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমলাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের তিনতলা বাড়ির তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকছেন বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে তারা বাসা থেকে বের হলে সেই সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে তিনি বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করেন। তালা না খোলায় প্রথমে সেটি নষ্ট হয়েছে বলে ধারণা করে একজন মিস্ত্রি ডেকে আনেন। পরে দেখা যায়, তালা অক্ষত থাকলেও দরজা খোলা যাচ্ছে না। এতে তাদের সন্দেহ হয়, ঘরের ভেতরে কেউ অবস্থান করছে।

পরে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, জানালার গ্রিল কাটা, আলমারি ও আসবাবপত্র তছনছ করা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখনই চুরির বিষয়টি নিশ্চিত হন তারা।

বাড়ির মালিক আনোয়ার হোসেন বলেন, তিনতলা ভবনটিতে মোট পাঁচটি ইউনিট রয়েছে। এর আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি বর্তমানে অকার্যকর। তার ধারণা, পরিকল্পিতভাবে ক্যামেরা বিকল করে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিচারক দম্পতির বাসায় গ্রিল কেটে চুরির ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page