1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

নেপালের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে বাংলাদেশের শোক

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ঢাকা।

বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক ও সংহতির কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের মর্মান্তিক দুর্যোগের খবর ও পরিস্থিতি বাংলাদেশ সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ও বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে বন্ধুপ্রতীম দেশ নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা এবং পূর্ণ সংহতি প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এ ছাড়া দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতায় নেপালকে সম্ভাব্য যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page