1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বাসার জানালা দিয়ে গুলি, গৃহিণী গুলিবিদ্ধ

নাহিন, রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর দারুস সালামে নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে ইয়াসিন জানান, তার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলি তার মায়ের ডান হাতে লাগে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে জেসমিন বেগম ঢামেকের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জেসমিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর দাললা গ্রামে। তিনি স্বামী আব্দুল মান্নানের সঙ্গে দারুস সালামের মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসার নিচতলায় ভাড়া থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিব জানান, ডান হাতে গুলিবিদ্ধ এক নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঘটনার কারণ ও গুলিবর্ষণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page