1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন আশিক রুবাইয়াৎ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন আশিক রুবাইয়াৎ। মঙ্গলবার (১৬ জুন) তিনি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তার পক্ষে এ দায়িত্বে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে আশিক রুবাইয়াৎ বলেন, তিনি এখন পুরোপুরি আইন পেশায় মনোনিবেশ করতে চান। তিনি জানান, গত ১১ জুন থেকে বিদেশে ছিলেন এবং সোমবার (১৫ জুন) দেশে ফিরে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চব্বিশের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page