1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা আহত এআইভিত্তিক ভুয়া ট্রাফিক এসএমএসে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ৩ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের হাতে এক হাত হারিয়েও থেমে থাকেননি মফিজ উদ্দিন: কৃষকের আস্থার প্রতীক এক কৃষি কর্মকর্তার অনন্য গল্প নড়াইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান শরীয়তপুরে বাল্যবিবাহের আয়োজন পণ্ড, নিকা রেজিস্ট্রারকে ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে প্রথম শ্রেণির শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত আটক, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৮ মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, ঘিরে ব্যাপক প্রস্তুতি ও জনআলোচনা দিল্লি বিমানবন্দরের ঘটনায় কোনো জিজ্ঞাসাবাদ হয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এআইভিত্তিক ভুয়া ট্রাফিক এসএমএসে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এআইভিত্তিক ট্র্যাফিক আইন ভঙ্গের ভুয়া এসএমএস পাঠিয়ে গাড়িচালকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (১৬ জুন) সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি জানায়, গ্রেফতার হওয়া চক্রটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর হুবহু নকল একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে। এরপর তারা এআই প্রযুক্তির নাম ব্যবহার করে ট্র্যাফিক আইন ভঙ্গের অভিযোগে সাধারণ গাড়ি মালিকদের মোবাইলে ভুয়া জরিমানার এসএমএস পাঠাত।

এছাড়া দ্রুত অর্থ পরিশোধ করলে জরিমানায় ছাড় পাওয়া যাবে—এমন প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা চালাত বলে জানিয়েছে সিআইডি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কৌশলে চক্রটি এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে।

সিআইডি আরও জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ কখনোই মোবাইল এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য বা লিংক পাঠায় না। প্রকৃত ক্ষেত্রে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নোটিশ সরাসরি কাগজ আকারে তাদের ঠিকানায় পাঠানো হয়। তাই মোবাইলে আসা এ ধরনের বার্তা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কেবল এই চক্রই নয়, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে। গত চার দিনে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আরও ১৭ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page