1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, মহাকাশ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসো কার্যালয়ে পৌঁছান তিনি। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে এই পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, জনবল, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ (স্যাটেলাইট) প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তিতে সর্বশেষ গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও দেশের সামগ্রিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম শীর্ষস্থানীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। একই সঙ্গে কৃষি, আবহাওয়া পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও দুর্যোগ ব্যবস্থাপনায় মহাকাশ প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page