1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

এক বছরের বেশি সময় পর আবার চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট। রোববার দিবাগত রাত (২৮ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে উদ্বোধনী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের নারিতার উদ্দেশে ছেড়ে যায়।

ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এই রুট বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার রুটটি লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি ফিরতি এবং পরবর্তী ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে, যা জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এই সরাসরি ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

একই অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বর্তমানে উড়োজাহাজের সীমাবদ্ধতা থাকলেও ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি জানান, ১৪টি বোয়িং কেনার জন্য ইতোমধ্যে চুক্তি হয়েছে। এছাড়া ১০টি এয়ারবাস কেনা এবং আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব উড়োজাহাজ বহরে যুক্ত হলে আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-নারিতা রুটটি লোকসানের কারণে বন্ধ হয়নি; বরং পরিচালনাগত ও বাণিজ্যিক কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। প্রয়োজনীয় পর্যালোচনার পর রুটটি পুনরায় চালু করা হয়েছে এবং এটি লাভজনক হবে বলেই আশা করা হচ্ছে।

উল্লেখ্য, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণ দেখিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page