1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

নাঙ্গলকোটে দুই ট্রেনের বিপর্যয়ে দেড় ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম রেলপথ, সচল আপ লাইন

রাইসুল হক, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি পৃথক ট্রেনের যান্ত্রিক বিপর্যয়ের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল এবং মেঘনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় দেশের অন্যতম ব্যস্ত এই রেলপথে সাময়িক অচলাবস্থার সৃষ্টি হয়। পরে উদ্ধার তৎপরতার মাধ্যমে আপ লাইন সচল করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গুণবতী স্টেশন অতিক্রম করার পর হাসানপুর স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে আপ লাইনে আটকে পড়ে। একই সময়ে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনটির পেছনের গার্ড ব্রেক বগি লাইনচ্যুত হয়।

ফলে আপ ও ডাউন—উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে এবং বিভিন্ন স্টেশন ও পথে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে হাজারো যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে বিকল সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন সরিয়ে গুণবতী স্টেশনে নেওয়া হলে প্রায় দেড় ঘণ্টা পর আপ লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

লাকসাম জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, মেঘনা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলমান রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ডাউন লাইনও সচল হবে এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page