1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষঃ
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ ভাত চুরির অভিযোগে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, মামলা আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৪ অপ্রতিম হত্যা: চারজন গ্রেপ্তার, মোবাইল উদ্ধার; দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিএনপি সরকারকে দুই বিরোধীদলের অপতৎপরতা সামলাতে হচ্ছে’: রাশেদ খান দুই দফা জানাজা শেষে বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় অপ্রতিম হোয়াইট হাউসে সিএনএন সাংবাদিকের প্রেস পাস জব্দ সংবিধান সংশোধন কমিটির সভায় না যাওয়ার কারণ জানাতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন ভোরের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

রূপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

মজিবুল্লাহ, নারায়ণগঞ্জ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়ক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতির অভিযোগে ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৩০০ ফিট সড়কের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) গ্রেফতার ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ৩০০ ফিট সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা ৩০০ ফিট সড়ক এলাকায় জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে জন্য পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ১৫ জনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page