1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

মনোহরদীতে ইশা ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান, নরসিংদী রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

‘ইশা ব্লাড ব্যাংকের রক্ত, মাদকমুক্ত এ প্রতিপাদ্যকে সামনে রেখে’ নরসিংদীর মনোহরদী উপজেলায় ইশা ব্লাড ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন–২০২৬।

জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ রক্তদান নিশ্চিত করা এবং তরুণদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার আলাউদ্দিন কবিরাজ এতিমখানা মাদ্রাসা ও মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্যাম্পেইনটি এনআরএস প্রাইভেট হাসপাতাল ও উৎসর্গ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ইশা ব্লাড ব্যাংক ৩০০-এর বেশি অসুস্থ ও রক্তপ্রয়োজনী মানুষের জন্য স্বেচ্ছাসেবী রক্তদাতা (ডোনার) নিশ্চিত করেছে। জরুরি মুহূর্তে নিরাপদ রক্তের ব্যবস্থা করে সংগঠনটি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা ব্লাড ব্যাংকের পরিচালক হাফেজ আনোয়ার তৌহিদ, সহ-পরিচালক মাওলানা হাসিবুর রহমান, সহ-পরিচালক মুহাম্মাদ আরিফ প্রধান, প্রচার সম্পাদক হাফেজ মুরছালিন মৃধা এবং কার্যনির্বাহী সদস্য নাফিজ মাহমুদ ও সিফাত হাসান শুভ।

বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ ও সামাজিক দায়িত্ব। একজন স্বেচ্ছায় রক্তদাতার এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবসেবা এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

আয়োজকদের মতে, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধি ও মানবসেবার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page