1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য ও নারী উদ্যোক্তা নেতা সেলিমা আহমাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেলিমা আহমাদের মৃত্যুতে ব্যবসায়ী সংগঠন, সহকর্মী এবং নারী উদ্যোক্তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

সংগঠনটির শোকবার্তায় বলা হয়, সেলিমা আহমাদের মৃত্যু তার পরিবার, সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং দেশের নারী উদ্যোক্তা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাকে একজন দূরদর্শী উদ্যোক্তা, সফল ব্যবসায়ী নেতা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অগ্রদূত হিসেবে স্মরণ করা হয়।

এদিকে, International Business Chamber of Commerce and Industry (IBCCI)-এর সভাপতি মো. মশিউর রহমান এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, সেলিমা আহমাদের মৃত্যু দেশের ব্যবসায়ী সমাজের জন্য বড় ক্ষতি। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধিতে সেলিমা আহমাদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page