1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষক ও ঋণখেলাপিদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করতে চায় ইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি, বন্ধকদাতা ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশও করা হয়েছে।

ইসি সচিব বলেন, ঋণখেলাপি ও বন্ধকদাতাদের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি এবং এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে।

তিনি আরও জানান, এসব প্রস্তাবের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আচরণবিধির চূড়ান্ত খসড়া প্রস্তুত করবে নির্বাচন কমিশন।

আখতার আহমেদ বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ধরে কমিশন প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

এদিকে, বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ার জটিলতা দূর করতে বেশ কয়েকটি সুপারিশও উত্থাপন করা হয়েছে বলে জানান ইসি সচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page